পাবনা জেলার বেড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাসক (সার্ভিক) মোছা. আফরোজা আক্তার, বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী, বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউলাহ প্রমুখ।
শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, চাকলা ইউনিয়নের মো. ইদ্রিস আলী সরদার, কৈটলা ইউনিয়নের মো. মহসীন উদ্দিন (পিপুল), নতুন ভারেঙ্গা মো. আবু দাউদ, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আবদুল হামিদ সরকার, পুরান ভারেঙ্গা কে এম রফিকুল্লাহ, জাতসাখিনী ইউনিয়নের মো. আবুল কালাম আজাদ (মানিক), মাসুমন্দিয়া ইউনিয়নের শহিদুর হক শহীদ, রুপপুর ইউনিয়নের মো. মোজাহারুল ইসলাম, ঢালারচর ইউনিয়নের কোরমান আলী সরদার।শপথ গ্রহণকৃত নব নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।