বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও দাতা সংস্থা হ্যান্স ব্রান্ডস ইনক এর উদ্যোগে সাধারন মানুষের মধ্যে বিতরণের জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে ৪৭ হাজার ফেস মাস্ক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে ফেস মাস্কগুলো হস্তান্তর করা হয়। এ সময় ব্র্যাক পিরোজপুরের জেলা সমন্বয়ক বিভঞ্জন বিশ্বাসসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।