ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে বৃহস্পতিবার বেলা ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা থেকে ১ টি পিকআপ এবং ৫ কেজি গাজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টায়।আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার আহরন্দ গ্রামের মৃত মোঃ আজিজ মিয়ার ছেলে মোঃ হেলাল,এবং তার ছোট ভাই ইব্রাহিম মিয়া। পুলিশ জানায় তারা দুই আপন দুই ভাই দীর্ঘদিন ধওে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাজাসহ বিভিন্ন ধরনের মাদক ঢাকা নিয়ে বিক্রি করত।
এবিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় পুলিশের তল্লাসী চৌকি বসালে একটি পিকআপকে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালিয়ে ৫ কেজে গাজা এবং সাথে ২ জন মাদক কারবারিকে আটক তরে। পরে আশুগঞ্জ থানায় মাদক মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। তিনি আরও বলেন বাংলাদেশ সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই পুলিশ মাদক বিক্রেতা এবং সেবনকারী কাউকে ছাড় দিবে না