রংপুরের পীরগঞ্জ ৩০ লাখ টাকা দিয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক মেরামতের অভাবে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গেছে এলাকাবাসীর যোগাযোগ। এজন্য চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। সরেজমিন দেখা গেছে,উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সাল্টি পশ্চিমপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শীর্ষক প্রকল্পের অধীনে বিগত ২০১৮-১৯ অর্থ বছরে চৈত্রকোল সাল্টি পশ্চিম পাড়ার গ্রামীণ রাস্তায় প্রায় ৩০ লাখ টাকায় ৩৮ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। যথাসময়ে সেতুটির নির্মান কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়কটি মেরামতের অভাবে এটি এলাকাবাসীর কোন কাজে আসছে না। সাল্টি গ্রামের বাসীন্দা আবু তাহের বলেন ৩ বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও রাস্তা মেরামত করা হয়নি। যে কারণে সেতু থাকা সত্বেও জনসাধারনকে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। রাস্তার অভাবে রিক্স্রা ভ্যান এমনকি কোন যানবাহনই চলাচল করতে পারছে না। চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ বলেন সেতুটি নির্মাণ করা হয়েছে অনেক আগে কিন্তু জনগণের চলাচলের জন্য রাস্তা তেরী করা হয়নি। আমি চেয়ারম্যান হিসেবে সবেমাত্র দায়িত্ব পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি রাস্তাটি নির্মানের চেষ্টা করবো। যাতে করে লোকজন উপকৃত হয়। তাদের দুর্দশার অবসান হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন ব্রীজ যখন হয়েছে রাস্তাও হবে এক সময়। কোন সমস্যা নেই।