ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পদ্মা ওয়েল কোম্পানি লিঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইলান খেলা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলায় ফারুক-আলভি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ছফিউল্লাহ-মুন্না দল। খেলার শেষে আশুগঞ্জ ডিপো তত্ত্বাবধায়ক আহসান হাবীব চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।বিশেষ অতিথি ভৈরব বাজর পদ্মা অয়েল ডিপো ইনচার্জ মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া এভিপি ও ডিবিবিএল ম্যানেজার মো আশরাফুল আলম আকন্দ, আশুগঞ্জ এসইও এবং ডিবিবিএল ম্যানেজার মিহির লাল দাস, আশুগঞ্জ এবি ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোঃ কাওছার মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ডিবিবিএল সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ আল হুসাইন, ইঞ্জিয়ার আবুল কালাম আজাদ সুমন, শফিউল আলম ইমন প্রমুখ।
প্রতিযোগীতা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার এবং উপহার সামগ্রী তুলেদেন প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনিছুর রহমান অতিথিসহ অতিথিবৃন্দ।