বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের চিরুনি অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আট মাসের সাজাপ্রাপ্ত ও দুইলাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি উপজেলার আগাপুর গ্রামের আমজাদ হোসেন। এ ছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টমূলে কলেজপাড়া গ্রামের পুলুক কুমার সরকার, বিশা গ্রামের আবু হানিফ, কাথম গ্রামের আবদুল বারেক, ভদ্রদিঘী গ্রামের নায়েব আলী, তেঘরী গ্রামের আবদুর রউফ, ছোট ডেরাহার গ্রামের আম্বিয়া বেগম, নন্দীগ্রামের শায়েলী বেগম ও থালতা মাজগ্রামের জহুরুল ইসলাম।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে চিরুনি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টমূলে ৯জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে পুলিশ তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।