রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন এর পক্ষ থেকে অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরনের উদ্বোধন করেন রংপুর মহানগর দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও পীরগাছা প্রেসক্লাবের উপদেষ্টা শাহ আশরাফুদৌলা আরজু।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, শফিকুল ইসলাম বিপ্লব, পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুবীর কুমার চক্রবর্তী, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাইফুল ইসলাম খাঁন ইকবাল, ছাত্রলীগ নেতা সালমান ইকবাল সান, কামরুল হাসান শুভ, শামীম হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে পীরগাছা সদর ইউনিয়নে দুই শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্য ৮টি ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।