নীলফামারীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে নীলফামারী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি পালন করা হয়।
নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন
নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক, সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, মোঃ ফরহাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ।
এ সময় একজন শারিরীক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দুই জন শ্রবণ প্রতিবন্ধীকে হিয়ারিন মেশিন প্রদান করা হয়।