পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে চন্ডিপুর বাজারে পরাজিত ইউপি মেম্বর প্রার্থী আউয়াল ও বিজয়ী প্রার্থী মনিয়ারা হ্যাপি এর কর্মীদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে গুরুত্বর আহত হয় রাজু, রুমান, শাহীন মোল্লা ও আবদুর রহীম। গুরত্বর আহতদের খুলনা ও পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।