পিরোজপুরের ইন্দুরকানীতে চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকাকে হারিয়ে বাই-সাইকেল বিজয়ী হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাই-সাইকেল প্রতিক নিয়ে মোঃ মশিউর রহমান ৫৭৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ মিজানুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৭২ ভোট। ব্যাপক ভোটের ব্যাবধানে বাই-সাইকেল বিজয়ী হয়েছে।