পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচিত মেম্বর প্রার্র্থীকে টাকার মালা দিয়ে বরণ করা হয়েছে। উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত মেম্বর ইউসুফ আলী জোমাদ্দারকে টাকার মালা পরিয়ে আনন্দ মিছিল করেছে সমর্থকরা। ইউসুফ আলী জোমাদ্দার স্থানীয় কলারণ ইসলামিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কয়েকবারের নির্বাচিত মেম্বর।
ইউসুফ আলী জোমাদ্দার জানান, ভোটে বিজয়ী হওয়ার পরে প্রথমবারের মত টাকার মালা পেলাম। এটা কর্মী- সমর্থকদের ভালোবাসার বহিঃ প্রকাশ।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার এ এস এম রোকনুজ্জামান খান বলেন, নির্বাচনের পর মিছিল দিয়ে এলাকায় কোন সহিংসতা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।