খুলনার দাকোপে করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্টির জন্য জরুরী পূর্নবাসন উদ্যোগ বেসরকারী সংস্থা রুপান্তরের স্কীম প্রকল্পের আওতায় জনসচেতনা সৃষ্টিতে মাইকিং ও লিফলেট বিতরন অব্যহত আছে।
গত ২৫ জানুয়ারী থেকে শুরু হওয়া মাস ব্যাপী এই কর্মসূচীর আওতায় দাকোপের ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভার বিভিন্ন হাটবাজারসহ সকল জনগুরুত্বপূর্ন স্থানে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে জনসচেতনামূলক এমন প্রচারনা অব্যহত আছে। রুপান্তরের জেলা কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ বলেন, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং রুপান্তরের বাস্তবায়নে এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্টির কর্মদক্ষতা সৃষ্টি করার মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতির সাথে খাপখাওয়ানোর উদ্দেশ্যে কাজ করা হচ্ছে। প্রকল্পের আওতায় খুলনা সদর, বটিয়াঘাটার ৭টি ইউনিয়ন এবং সমগ্র দাকোপে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর সার্বিক তত্ত্বাবধান ও প্রচারে আছে দাকোপ উপজেলা প্রশাসন।