বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়ার আদমদীঘি উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক এ্যাড. রবীন্দ্র নাথ সাহার পিতা যোগেশ চন্দ্র সাহা (৯৬) পরলোকগমন করেছেন (দিব্যাং লোকান স্ব-গচ্ছতু)। মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার পৌর শশ্বানে স্বর্গীয় মরদেহের সৎকার সম্পন্ন করা হয়। তিনি গত সোমবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামে তার নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য অতœীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার দেব, বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়, সাধারন সম্পাদক নির্মলেন্দ্র রায় নির্মল, যুগ্ম সম্পাদক শুভাশিষ পোদ্দার লিটন, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, জেলা পুজা উদযাপন পরিষদের নেতা স্বপন চক্রবর্তী, অমৃত লাল সাহা, আনন্দ মোহন পাল, প্রদ্যুৎ কুমার চাকী,পরিমল প্রসাদ,আদমদীঘি উপজেলা পুজা উপযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর কমিটির সভাপতি চন্দন কুমার কুন্ডু, সম্পাদক পিযুষ প্রামানিক সহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।