নীলফামারীর ডিমলায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের (পুরাতন থানা) এলাকায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের জমিতে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দুইটি বেডরুম, একটি ডাইনিং ও একটি ড্রইং রুমসহ চাররুম বিশিষ্ট ”বীর নিবাস” নামে আবাসন নির্মান প্রকল্পের উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জেবাহুর রহমান, উপ-সহাকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ১ম পর্যায়ে প্রতিটি বাড়ী ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে উপজেলায় মোট ১০টি বাড়ী নির্মান করা হবে।