নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সরক্ষিত ৩৬ জন ও সাধারণ ১০৮ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, মাধ্যমিক কর্মকর্তা আমিনুর রহমান প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এম সামিরুল ইসলাম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আশা আকাংখার প্রতিফলন ও সরকারের উন্নয়ন কর্মসূচিতে যথাযথ ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।