গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার সময় গোদারপাড়া চারমাথা মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ মাদ্রাসার সামনে বকুল মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার চকতারতা এলাকার মৃত নুরুল ইসলাম পুত্র।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি অভিযানিক টিম জানতে পারে ১ জন ব্যক্তি ঢাকা হতে নওগাঁগামী বাসে যাত্রীবেশে গাঁজা বহন করছে। এই ভিত্তিতে গোদারপাড়া চারমাথা মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসতেছে
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।