তেরখাদার আজগড়ায় গতকাল বিকেল ৪টায় খুলনা-৪ আসনের সাংসদ আবদুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে উপজেলার দলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাবেক আজগড়া ইউপি’র চেয়ারম্যান বাদশা মল্লিক, সমাজসেবিকা সালমা বেগম, দলিত পরিষদের সদস্য বাবুল ঋষি, বিল্ল মুনী, উজ্জ্বল সরকার, ননী গোপাল ঋষি, বেবী বেগম, গুরুপদসহ দলিত জনগোষ্ঠীর সদস্যবৃন্দ।