বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঝোপগাড়ী দক্ষিণপাড়া নাহার সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে সোহেল ট্রান্সপোর্ট এর সামনে থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ সোলায়মান (৩৩) কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। গ্রেপ্তার হওয়া সোলায়মান মাটিডালি কালিবালা এলাকার কলিম উদ্দিন খন্দকার পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘ সময় ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত।
ডিবির (ওসি) সাইহান ওলিউল্লাহর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) সেবার সার্বিক দিক নির্দেশনায় (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ডিবি বগুড়া’র মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।