পাবনার সাঁথিয়ায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের শাখা সাঁথিয়া বাজারের শেফালী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক পরিচালনা পর্ষদের আয়োজনে রোববার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ এর সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের পাবনা জেলা এড়িয়া ম্যানেজার আবদুল কুদ্দুস মিয়া,নূরে আলম সরকার,সোহেল রানা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, সেলিম ট্রেডার্স ও ব্যাংকের সাঁথিয়া শাখার স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম সেলিম। অনুষ্ঠানে সাঁথিয়া শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন।