পাবনার চাটমোহরে মুজিববর্ষে গৃহহীনদের গৃহনির্মাণের জন্য ২ একরের বেশি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত ২ ফেব্রুয়ারি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী মৌজায় এই সরকারি জমি উদ্ধার করা হয়। এই খাসজমি দীর্ঘদিন অন্যের দখলে ছিল। খাসজমি উদ্ধারকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম,ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ শামীম হোসাইন,,ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুর মোহাম্মদ,ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ রওশন আলী,ইউপি সদস্য আঃ কাদের খানসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জানা গেছে,উদ্ধারকৃত জমিতে ভূমিহীনদের বসবাসের জন্য আশ্রায়ন প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে ঘর নির্মাণ করা হবে। ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন জানান,উদ্ধার করা সরকারি জমিতে দেড় শতাধিক ভূমিহীনের ঠাঁই হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান,সরকারি এই জমি অনেক বছর অনৌর ভোগ দখলে ছিল। সরকারের সিদ্ধান্ত মোতাবেক এই খাসজমি উদ্ধার করা হয়েছে। এখানে ভূমিহীনদের আবাসন নির্মাণ করা হবে।