পিরোজপুরের ইন্দুরকানী বালিপাড়া বাজারে অগ্নিকাণ্ড ৬টি দোকান পুড়ে ছাই, প্রায় ৩০লক্ষ টাকার ক্ষতি। শুক্রবার রাত সোয়া চারটার দিকে বালিপাড়া বাজারের মোদাচ্ছের মাঝির দোকান থেকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার জনগুরুত্বপূর্ণ বালিপাড়া বাজারের মোদাচ্ছের মাঝির দোকান থেকে আগুন লেগে ফায়ার সার্ভিস আসতে আসতে ৪০ মিনিটের মধ্যেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পড়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের সহায়তায় বাজারের অন্য ব্যবসায়ী ও আবাসিক বাসা রক্ষা পায়। অগ্নিকাণ্ডে প্রাথমিক ভাবে প্রায় ৩০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানান। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে আঃ বারেকের খাবার হোটেল, আব্বাসের গ্যাস সিলিন্ডার ও মুদি দোকান, স্যনিটারী বাবুলের দোকান।
বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী জানান, বালিপাড়া বাজারের অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০লক্ষ টাকার ক্ষতি হয়েছে এর মধ্যে ব্যবসায়ী আঃ বারেকের বাসা ও দোকান পুড়ে যাওয়ায় সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।