৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে যাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এটি প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। কয়েকশত একর এলাকাজুড়ে অনুষ্ঠিত এ মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। আর এদিকে জেলায় হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। জেলার গড় আক্রান্ত সংখ্যা শতকরা প্রায় ৩০% এই অবস্থায় মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হলে করোনার সংক্রমণ আরও বাড়বে আশঙ্কা করছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিনের সাথে কথা হলে তিনি জানান, বগুড়াতে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে এই অবস্থাতে মেলা জনসমাগম, সভা-সমাবেশ না করায় উচিত। এই পরিস্থিতিতে যদি মেলা, জনসমাগম, সভা-সমাবেশ হয় তাহলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নির্দেশনা মতে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।
মেলার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ জানান, মেলা বসানোর জন্য জেলা প্রশাসন থেকে কোন অনুমতি আমার দেইনি কিংবা মেলা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোন আবেদন পাইনি।