বাগেরহাটের চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৫ম বার্ষিকী সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে মুকুল কিশোর মজুমদারকে সভাপতি ও মো: ইব্রাহীম ফকিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারী) চিতলমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩টায় মো: দাউদুল ইসলাম লিন্টু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতলমারী স: প্রা: বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এম এ হামিদ। সম্মেলনে খড়িয়া-আরুলিয়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদারকে সভাপতি ও দক্ষিণ শিবপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম ফকিরকে সাধারণ সম্পাদক, মো: নজরুল ইসলামকে সি: সহ-সভাপতি, মো: আবুল বাসার, সহ সভাপতি কল্যাণী বাড়ৈ, সহ-সভাপতি আছিয়া বেগম, সি: যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মোজাহিদুর রহমান, হিমাংশু হালদারকে কোষাধ্যক্ষ, মো: মাসুদ আলমকে তথ্য ও প্রচার সম্পাদক, অজিউর রহমানকে কাব/স্কাউট বিষয়ক সম্পাদক, শংকর কুমার মন্ডলকে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তারাপদ বিশ্বাসকে সমবায় সম্পাদক, কাজল হালদারকে মহিলা বিষয়ক সম্পাদক, কোপট সদস্য মেনাজ কুমার রায়, কো-কোপট সদস্য এমডি এনায়েত হোসেন কোপট সদস্য সুলতানা পারভীনকে নির্বাচিত করে মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।