খুলনার পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাহিত্য পাক্ষিক আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য আসরে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশগ্রহণ করেন, অ্যাড. শফিকুল ইসলাম কচি, পঞ্চানন সরকার, সুশান্ত বিশ্বাস. মোড়ল কওসার আলী, রোজি সিদ্দিকী, লুৎফর রহমান, নাহার ইসলাম, লিয়াকত আলী ও অভিজিত রায় প্রমুখ।