উত্তরের রাজধানী খ্যাত বগুড়ার শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। সেই সাথে হিমেল বাতাসে ভোগান্তিতে পড়েছে জেলার মানুষজন। বিশেষ করে চরম মধ্যে পড়েছে নিম্নআয়ের মানুষ।
বগুড়ার আবহাওয়া অফিসের তথ্য মত জানা যায়, শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ৯টার রিপোর্ট অনুযায়ী, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩ ঘন্টায় ১৩.৮ মিলিমিটার। মাঝারি বাতাস, উত্তরপূর্বকোণ, গতি ১৮-২২ কিলোমিটার প্রতি ঘন্টা এবং
দমকা বাতাস ৪৩ কিলোমিটার প্রতি ঘন্টা।
মাঘের শেষ প্রান্তে এসে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসের কারণে রাস্তা-ঘাট গুলো ফাঁকা হয়ে পড়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষজন। সময়মত কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ঝিরঝিরে এই বৃষ্টিতে স্থবির হয়ে গেছে জীবনযাত্রা।
জেলা বেশ কিছু অটোরিক্সা চালকদের সাথে কথা বললে তারা জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে লোকজন বাহিরে বের না হওয়ায় ভাড়া পাচ্ছি না তাই রিক্সা নিয়ে অলস সময় পার করছি।