বগুড়ার আদমদীঘি র্যাব-১২ ক্যাম্পের এক অভিযানিক টিম ব্রিটিশ ধাতব মুদ্রা দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে (৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে আদমদীঘি উপজেলার পোতা রেলগেইট এলাকা থেকে ৫ পিচ ব্রিটিশ ধাতব মুদ্রাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের একজন নওগাঁ জেলার শাহাপুর গ্রামের উজ্জ্বল ম-লের ছেলে শরিফুল ইসলাম (৪০), আরেক জন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বালুকাপাড়ার জহুরুল ইসলামের ছেলে বিপ্লব দেওয়ান(২৭)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে আদমদীঘির পোতা রেলগেইট এলাকা থেকে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা, মোবাইল ও টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ব্রিটিশ ধাতব মুদ্রা প্রতারনার মাধ্যমে অধিক অর্থের উপার্জনের জন্য বগুড়া সহ বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছিল।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।