পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাটমোহর উপজেলা আহবায়ক,সাবেক এমপি কে.এম আনোয়ারুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আঃ রহিম কালু,যুগ্ম আহ্বায়ক আঃ কুদ্দুস আলো স্বাক্ষরিত ৭টি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়,দীর্ঘদিন পর কর্মী সম্মেলনের মাধ্যমে উপজেলার ছাইকোলা,ডিবিগ্রাম,নিমাইচড়া, মূলগ্রাম,ফৈলজানা,হরিপুর ও মথুরাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় সাবেক এমপি কে.এম আনোয়ারুল ইসলামের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রদান করা হয়।
৭টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি হলো ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স.ম আতাউর রহমান তোতাকে আহ্বায়ক ও মোঃ হারুন অর রশিদ’কে সদস্য সচিব করে ৩৪ সদস্য, ডিবিগ্রাম ইউনিয়নের মোহাম্মদ আলী সরকার’কে আহ্বায়ক ও মোঃ আবদুর রাজ্জাক আকাশ’কে সদস্য সচিব করে ৪৪ সদস্য,নিমাইচড় ইউনিয়নের মোঃ লুৎফর রহমান’কে আহ্বায়ক ও মোঃ রাশিদুল ইসলাম হেলাল’কে সদস্য সচিব করে ৪১ সদস্য,মূলগ্রাম ইউনিয়নের মোঃ লিখন বিশ্বাস’কে আহ্বায়ক ও মোঃ আবদুল কুদ্দুস রেজা’কে সদস্য সচিব করে ৪১ সদস্য,ফৈলজানা ইউনিয়নের মোঃ সাইফুল ইসলামকে আহ্বায়ক ও মোঃ আবদুল মান্নানকে সদস্য সচিব করে ৪৩ সদস্য,হরিপুর ইউনিয়নের মোঃ ককিল উদ্দিনকে আহ্বায়ক ও মোঃ সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্য এবং মথুরাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মোঃ মাহাতাব আলীকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।