পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বল (৮৫) বৃহস্পতিবার সকালে বার্ধক্য জনিত কারণে ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী গ্রামের নিজ বাড়িতে পরোলোক গমণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে,এক মেয়ে,নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ খান, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মিরাজুল ইসলাম, জাতীয় পার্টি- জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো: মাহমুদ হোসেন, জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খাঁন এনায়েত করিম সহ বিশিষ্ট জনরা।
বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শণ করা হয়। এ সময় মৃতের আত্মার শান্তি কামনা করে পুষ্পার্গ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের প্রাক্তন শিক্ষার্থীরা। পরে পারিবারিক শশ্মানে তার অন্তোষ্টিক্রীয়া সম্পন্ন হয়।