খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫২ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খুলনা সদর থানা এলাকার হাফিজুল তালুকদার(২৯) এবং লবনচরা থানা এলাকার মোঃ জুয়েল হাওলাদার(২০) কে খুলনা মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। উপর্যুক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫২ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও মোঃ ইউসুফ শিকদার(৩৫) কে মাদক সেবন করার অপরাধে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।