চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ করোনা ইউনিট চালু করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই এ উপজেলায় করোনা প্রতিরোধে সেন্ট্রাল হাইফ্লো-অক্সিজেন সিস্টেমসহ ২০ শয্যার বিশেষায়িত করোনা ইউনিট, ভিআইপি কেবিন, আইসিইউ পেসেন্ট মনিটরসহ প্রয়োজনীয় মেডিসন মজুদ রাখা হয়েছে। করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদান করার লক্ষে ৮ জন চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে। একমাত্র মারত্মক ঝুঁকিপূর্ণ রোগীদের আইসিইউ ভেন্টিলেটর সুবিধা ছাড়া সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জানান চলমান করোনা প্রতিরোধে আমরা জনগণকে সার্বত্মক সচেতনতা বৃদ্ধিকরছি। ফলে এ উপজেলায় সব সময়ই আক্রান্ত ও মৃত্যুহার রয়েছে সর্বনি¤œ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সাফল্যজনক ভাবে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে পেরেছি। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায়ও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যেই এ উপজেলায় প্রায় শতভাগ ভ্যাকসিনের আওতায় এসেছে। তিনি করোনা রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আধুনিক চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।