পাবনার সুজানগরে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় কমিউনিটিভিত্তিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ৪দিন ব্যাপি এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ও পার্টনার সংস্থা সীমান্তিকের ব্যবস্থাপনায় এবং ইউএসএইড’র আর্থিক সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন পাবনা সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিলের সভাপতিত্বে এবং আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিক্যাল কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ হেল বাকি, মা-মানি এমএনসিএসপি কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট’র জেলা সমন্বয়কারী রিপন আসিশ মন্ডল ও মাঠ সমন্বয়কারী লোকমান হোসেন। বক্তারা উপস্থিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। শেষে স্বাস্থ্যকর্মীদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন মেডিক্যাল সরঞ্জামাদি বিতরণ করা হয়।