পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে স্থানীয় রিজার্ভ পুকুরপাড় সংলগ্ন উপজেলা জেপির দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. কবির হাওলাদার, উপজেলা যুবসংহতীর আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভি জোমাদ্দার, সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, মো. রিপন মির্জা, পৌর জেপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মুন্সি, বাবু তালুকদার, আজিজুল হক বাবু, ছালমান খান, ছাত্রসমাজের মো. সজীব কাজী, রুবেল খান ও টিটু তালুকদার। পরে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি”র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। শেষে পৌর ছাত্র সমাজের সদস্য সচিব মো.মাহাবুব শরীফ শুভর সভাপতিত্বে কেক কাটা হয়।