কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও ৪নং কয়রা কমিউনিটি ক্লিনিকের বাস্তবায়নে এবং জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় ঘরে তৈরী শিশুর পরিপূরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল ১০ টায় ৪নং কয়রা কমিউনিটি ক্লিনিকে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সংরক্ষতি ইউপি সদস্য মুর্শিদা আক্তার। কমিউনিটি হেল্থ কেয়ার প্রমোটর (সিএইচসিপি) আনিছুর রহমন বাদশার পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক রুহিত বরন রায়, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী,স্থানীয় সমজ সেবক আলহাজ¦ আঃ সবুর সানা প্রমুখ। উঠান বৈঠকে ২০ জন দুগ্ধদানকারী মা উপস্থিত ছিলেন। এ ছাড়া কয়রা উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে একই বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।