পাবনার চাটমোহর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে অপ্রাতিষ্ঠানিক (প্রতিবন্ধী) প্রশিক্ষণ বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। সকালে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিম। প্রশিক্ষণে ৩০জন প্রতিবন্ধীকে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।