চাটমোহর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলা পল্লী ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। স্বাগত বক্তব্য দেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। সভায় বিভিন্ন সমিতির সভাপতি,ম্যানেজার সমিতির নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। সভায় বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।