পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাড়ে আট হাজার পিস ইয়াবা ও দুই লাক্ষ চার হাজার পাঁচশত টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার দুপুরে উপজেলার মধ্য শিয়ালকাঠি গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৪৫) ছেলে মেহেদী হাসান মুন্না (১৯), মেয়ে ইকতার জাহান তিশা (২২)। এ সময় আরেক ছেলে সাইফুল ইসলাম পাবেল(২৪) পালিয়ে যায়।
অভিযানের নেতৃত্ব থাকা পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আবদুল কাদের জানান, কিছুদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পিরোজপুরের কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে ইয়াবা বিক্রি করে। কয়েকদিন ধরে খবর নেওয়ার পরে জানতে পারি বুধবার দিন অভিযান চালালে তাদেরকে বাড়ি পাওয়া যাবে। আমাদের একটি টিম স্থানীয় লোকজনদের নিয়ে তাদের উপস্থিতিতে বাড়িটি ঘেরাও করে সকলের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটা পলিথিনের ভিতর থেকে সাড়ে আট হাজার পিস এন্টিনামিন যুক্ত ইয়াবা এবং ইয়াবা বিক্রির দুই লক্ষ চার হাজার পাঁচশত টাকা জব্দ করি। এ সময় ঘরে থাকা তিন জন আসামিকে আটক করি এবং একজন জানালা থেকে পালিয়ে যায়।
এ বিষয় কাউখালী থানা একটি মাদক মামলায় আসামিদের কোট হাজতে চালান দেয়া হবে।