পাবনার সুজানগর পৌরসভার ৭নং ওয়ার্ডের জনশক্তি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শতাধিক দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সমিতি চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান। সমিতির সভাপতি ও ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চাঁদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তৌফিক হাসান, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, গ্রাম্যপ্রধান মুরাদ হোসেন কাজী, মিরাজুল ইসলাম ও আবদুল হালিম। শেষে অতিথিবৃন্দ ওই সকল শীতার্ত পরিবারের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ করেন।