খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেন্সিডিল এবং ১২০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(২ফেব্রুয়ারী) কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ খুরশিদ আলম(৩৪) হরিণটানা থানা এলাকার মোঃ জাফর হাওলাদার(৩৬) খালিশপুর থানা এলাকার মোঃ সাজু(২৬) একই এলাকার মোঃ রেদোয়ান বাবু@চুয়া(২২) দৌলতপুর থানা এলাকার শেখ আজিমুল হক@আজিম(৩৯) দিঘলিয়া থানা এলাকার টিপু শেখ(৪০), পিতা-খায়ের শেখ এবং খুলনা সদর থানা এলাকার আবু বক্কর সিদ্দিক(২১)কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৫ বোতল ফেন্সিডিল, ১২০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ বিষয় সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রুজু করা হয়েছে।