পাবনার সাঁথিয়ায় নিখোঁজের ৫দিনেও খোঁজ মেলেনি বুদ্ধি প্রতিবন্দ্বী যুবক মামুন হোসেন (২৫) এর। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। এ ব্যাপারে মামুনের মা মনোয়ারা খাতুন সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামের মামুন হোসেন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধি যুবক গেল ২৮ জানুয়ারী বিকেলে বাড়ি হতে খেলার উদ্দেশ্যে বের হয়ে অদ্যাবধি ফিরে আসে নাই। মামুনের আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্যস্থানে খোঁজ নিয়েও কোথাও পায়নি। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আমরা বিভিন্ন থানাতে ম্যাসেজ দিয়েছি। খোজাখুঁজি অব্যাহত রয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ৮ইঞ্চি, পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও সবুজ রঙের জ্যাকেট। কোন সহৃদয় ব্যাক্তি ছেলেটির খোঁজ পেলে নি¤েœাক্ত মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করেছেন তার পরিবার। মামুনের মা- ০১৭৭০৭১৮১১৪, ছেলের ভগ্নিপতি হৃদয় হোসেন-০১৩১১৭৩৩০৬৮.