বগুড়া র্যাবের অভিযানে ৬২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী রায়হান রুনু সরকার (৩৯) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান রুনু সরকার বগুড়া সদর উপজেলার এরুলিয়া চকপাড়া গ্রামের আবদুর রহমান সরকারের ছেলে।
এই বিষয়ে র্যাব-১২, বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদক ব্যবসায়ী রায়হান রুনু সরকার চোলাইমদ হেফাজতে রাখিয়া অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে বগুড়া অভিজাত শপিংমল রানা প্লাজার সামনে পাকা রাস্তার উপর র্যাব-১২, বগুড়া অভিযান পরিচালনা করে আসামি রায়হান রুনু সরকারকে ৬২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রায়হান রুনু সরকার স্বীকার করে সে একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী। সে বগুড়াসহ বিভিন্ন জেলায় চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্যর ব্যবসা পরিচালনা করে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রায়হান রুনু সরকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।