বাস মালিক সমিতি কর্তৃক ব্যাটারী চালিত ইজি বাইক/ অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন পিরোজপুর জেলা শহরের সড়কে চলাচলে বাঁধাগ্রস্থ করায় ৬ দফা দাবী নিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। আজ বেলা ১১ টায় পিরোজপুরের জেলা সিএনজি চালিত অটোরিক্সা (ইজি বাইক) শ্রমিক ইউনিয়ন সিও অফিস মোড় থেকে এক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে এ স্মারক লিপি প্রদান করেন। পরে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর কাছে গেলে তিনি পিরোজপুর পৌর শহরে তাদেরকে চালাবার জন্য বলেন। এ সময় তিনি আরো জানান, বিকেলে বাস মালিক সমিতি ইউনিয়নের সাথে তাদের মিটিং এরপর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।