জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সিকদার শাহিনুল আলমের নেতৃত্বে মঙ্গলবার দিন ব্যাপি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করার অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, কৃষি বিপনন কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধি, খুলনা।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।