বাগেরহাটের চিতলমারী উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ২০২১-২২অর্থ বছরে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের আওতায় মঙ্গলবার(১ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের ৭দিনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে স্থানীয় মহিলা বিষয়ক অফিস হলরুমে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা ইউটিভি প্রতিনিধি ও পাক্ষিক “চিতলমারীর অন্তরালে” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রতি দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।