পিরোজপুরের নাজিরপুরে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার কালিগঙ্গা, মধুমতি, তালতলাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ওই সব জাল জব্দ করা হয়। পরে ওই একই দিন বিকালে উপজেলা স্টেডিয়ামে ওইসব জব্দকৃত জালে অগ্নি সংযোগ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। ওই সব আটককৃত জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। পরে ওইসব জালে অগ্নি সংযোগ করা হয়েছে।