নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে শীতার্ত অসহায় শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি শহরে পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের ৪শ শিক্ষার্থীকে ওই শীতবস্ত্র কম্বল প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশন।
উত্তরা আবাসন এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্প এর মুক্তধারা ডাম ইউসিএলসি‘তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এর শুভ উদ্বোধন করেন। একই সময়ে শহরের হাতিখানা ক্যাম্পে স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি, বাঁশবাড়ি এলাকায় ধ্রুবতারা ডাম ইউসিএলসি, কয়া বাঁশবাড়ি এলাকায় আশার আলো ডাম ইউসিএলসি ও মুন্সিপাড়া এলাকায় উদয়ন ডাম ইউসিএলসিতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, প্যানেল মেয়র-৩ সাবিহা সুলতানা, মহিলা কাউন্সিলর ইয়াছমিন পারভীন, কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ.কে.এম রাশেদুজ্জামান রাশেদ, বীর মুক্তিযোদ্ধা মো. জিকরুল হক, বীরমুক্তিযোদ্ধা মো.মোসলেম উদ্দিন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ম্যানেজার মোঃ আবদুল করিম, মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, টেকনিকাল অফিসার বিল্লাল হোসেন ও জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট সুপারভাইজার আকাইদ মোল্যা, আনোয়ারুল ইসলাম, শিরিন আক্তার, নির্মলা রানী রায় ও বিষুু মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।