বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার শেষ হওয়া ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগে দলীয় নৌকা প্রতিকে ৪ জন চেয়ারম্যান ও বাকি ৭ জন স্বতস্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতো হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন জানান, ফুলবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় আনোয়ারুত তারিক মোহাম্মাদ (নৌকা), নারচীতে আলতাফ হোসেন তরফদার বান্টু (নৌকা), মাহামুদুন নবী হিরু (নৌকা), কামালপুরে রাশেদুজ্জামান রাসেল (নৌকা), স্বতন্ত্রী প্রার্থী হয়ে নির্বাচিতো হয়েছেন, ভেলাবাড়ী ইউনিয়নে শরিফুল ইসলাম (মোটর সাইকেল), কুতুবপুরে শহিদুল ইসলাম (চশমা), সদরে আবদুল কাফী (আনারস), কর্ণিবাড়ী আনোয়ার হোসেন দিপন (মোটর সাইকেল) কাজলা এ.এস.এম রফিকুল ইসলাম (আনারস), হাটশেরপুরে নূর মো: মেহেদী হাসান (আনারস) ও বোহাইলে আসাদুজ্জামান খান (আনারস)। নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন আরো বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।