পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হওয়ায় সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্লাবের সভা কক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক সোহরাব হোসেনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএস ডাঃ মোঃ আঃ লতিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ। বক্তারা বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তার কর্মদক্ষতা এবং ব্যক্তিত্বের প্রশংসা করা ছাড়াও তার ভবিষ্যত কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।