খুলনা মহানগরীতে ইজিবাইক চোর সিন্ডিকেটের ৮ সদস্যকে গ্রফতারে সক্ষম হয়েছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো - (১) গল্লামারী লায়ন্স স্কুল এলাকার আবু তালেব শরীফের পুত্র তাজুল শরীফ(৩৫), (২) খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণ পাড়ার ওহিদ শেখের পুত্র মোঃ সোহেল রানা (১৯), (৩) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের দবির মোল্লার পুত্র রণি মোল্লা(৩০), (৪) নড়াইলের নড়াগাতির সিদ্দিক শিকদারের পুত্র বিপুল শিকদার (৩০) ও (৫) ওহাব মোল্লার পুত্র চুন্নু মোল্লা (২৮), (৬) নড়াইলের কালিয়া গ্রামের কেরামত খন্দকারের পুত্র তুহিন খন্দকার (৪০), (৭) খুলনার তেরোখাদা উপজেলার নলিয়ারচর এলাকার এলাহী শেখের পুত্র মিঠু শেখ (৩৫) ও (৮) নড়াইলের মৃত নূর মোহাম্মদ মোল্লার পুত্র মহাসিন মোল্লা (৪০)।
এ ঘটনায় ভুক্তভোগী দৌলতপুর থানার মধ্যডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রনজিতা বেগম খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তরিখ ২৭/০১/২০২২ইং।
সূত্র থেকে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর গল্লামারী থেকে ইজিবাইক রিজার্ভ করে ২ জন পুরুষ ও ১ জন মহিলা গিলাতলা জাহানাবাদ চিড়িয়াখানায় আসে। সেখানে এসে ইজিবাইক চালক সাকিবের মোবালে বিকাশে টাকা এনে সন্ধ্যার দিকে যাত্রীবেশী চোর চক্র নিজেরা জুস খায় এবং ইজিবাইক চালককেও জুস খাইয়ে অচেতন করে ফুলতলার বেজেরডাঙ্গায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে চম্পট দেয়। এলাকাবাসী ইজিবাইক চালককে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার স্বজনদের খবর দেয়।
এ ঘটনায় ইজিবাইক চালকের বাবা শহিদুল ইসলাম গত ১২ জানুয়ারী খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরী করেন।