খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ লিটার চোলাই মদসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার(১ফেব্রুয়ারী)কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ নাসিম কোরাইশী(৪৫),গোবরচাকা এলাকার মোঃ সাজু(৩২)ও মোঃ শাহাজাদা হোসেন@লিটন(৩৩) এবং লবনচরা থানা এলাকার মোঃ রিপন গাজী(৪২)কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত উপর্যুক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ লিটার চোলাই মদ আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।