বগুড়ার গাবতলীতে ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারী সোমবার ইভিএম’র মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানরা প্রার্থী বিজয়ী হয়েছেন। গাবতলীর সোনারায় ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান আলতাব নৌকা মার্কা প্রতিকনিয়ে ৫ হাজার ৬ শত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওঃ সাইফুল ইসলাম চশমা মার্কা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৫ শত ৪৪ ভোট। ৪ হাজার ৫ শত ৬০ ভোট পেয়েছেন আজাদুল ইসলাম মোটর সাইকেল প্রতিকে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম ঘোড়া মার্কা প্রতিকে ১ হাজার ৯ শত ২ ভোট, ইঞ্জিনিয়ার নাজমা আকতার আনারস প্রতিকে ২শত ৭৩ ভোট, হেলাল উদ্দিন অটোরিক্সা প্রতিকে ১’শ ৫৩ ভোট। গাবতলীর নেপালতলী ইউনিয়নে আ.লীগ মনোনিত মোঃ শহীদুল ইসলাম বাবু নৌকা মার্কা প্রতিকে ৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জুলফিকার হায়দার গামা ঘোড়া মার্কা প্রতিকে ৫ হাজার ৮ শত ২৭ ভোট, আইয়ুব হোসেন মাষ্টার মোটর সাইকেল প্রতিকে ১ হাজার ৫ শত ৪৭ ভোট, মোমিনুল ইসলাম আনারস মার্কা প্রতিকে ৩০৯ ভোট, আবু নাহিদ কবীর মনা অটোরিক্সা মার্কা প্রতিকে ১৪৫ ভোট, মোঃ সবুজ মিয়া চশমা মার্কা প্রতিকে ৬৩ ভোট পেয়েছেন। নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়রম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা ২৬ জানুয়ারি ২০২২ তারিখে সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করছে নির্বাচন কমিশন। পরবর্তীতে এই ইউনিয়নের তফশিল ঘোষনা হলে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানিয়েছেন।